Tuesday, June 30, 2015

on

গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস।


গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে
ভরে উঠেছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ চাঞ্চল্যে
ভরে উঠেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)
ক্যাম্পাস।
গত রোববার থেকে কোন কোন
বিভাগের প্রথম সেমিস্টারের বাকি
থাকা পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। তবে
সবাই এখনও ক্যাম্পাসে ফেরেননি।
লাগাতার বৃষ্টি'র কারণে অনেকের
ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে
পারেননি।
ধীরে ধীরে জমে উঠছে আড্ডার
জায়গাগুলো। সেই সাথে একাডেমীক
ভবনের কোলাহল, শেখ হাসিনা চত্বর,
ছেলেদের হল গেট, গ্যাং চত্তর ৩১ সহ
বিভিন্ন স্থান এখন তরুণ-তরুণীদের
কোলাহলে মুখরিত। তবে রমজানের
কারণে কেউ কেউ এখনও ক্যাম্পাসে
ফিরে আসেননি। বিশেষ করে যাদের
পরীক্ষার চাপ নেই তারা অনেকে
বাড়ি থেকে ফিরতে দেরি করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম
পুরোদমে চালু হলেও একাডেমীক
কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি।
আশা করা যাচ্ছে, বৈরি আবহাওয়া
উপেক্ষা করে শিক্ষার্থীরা
ক্যাম্পাসে ফিরলেই দুই-একদিনের
মধ্যে পুরোপুরি চালু হবে একাডেমীক
কার্যক্রম।

Monday, June 29, 2015

on

বশেমুরবিপ্রবি'তে ধীরেধীরে গড়ে উঠছে বিভিন্ন সংগঠন।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
সংগঠন ছাড়া একটি বিশ্ববিদ্যালয়
প্রায় শূণ্য থাকে। বিশ্ববিদ্যালয়ের
সংগঠনের প্রতিটি কাজের দ্বারাই
বিশ্ববিদ্যালয় অন্যান্য মহলে পরিচয়
লাভ করে। সেই সাথে শিক্ষার্থীরা
তাদের কারিকুলার এক্টিভিটিসকে
ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়। আমরা
খুবই গর্বিত যে, অতি অল্প সময়ে আমরা
আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক
সংগঠনের ছাপ পেয়েছি।
আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
কার্যক্রম শুরু হয় ২০১২ সাল থেকে। সে
হিসেবে বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র ৪
বছর। এই ৪ বছরে এতগুলো সংগঠনের
যাত্রা সত্যিই কল্পনাতীত। নতুন
বিশ্ববিদ্যালয় হিসেবে পিছিয়ে
নেয় আমরা। আমরা এগিয়ে চলছি দুরন্ত
গতিতে।
এক পলকে বশেমুরবিপ্রবির সংগঠনসমূহ:
এবিসি,
সাদাকালো মিউজিক ক্লাব,
বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং
সোসাইটি,
বাঁধন,
বঙ্গবন্ধু আইটি সোসাইটি,
এ আই এস বিজনেস ক্লাব,
i+1 কো অপারেটিভ লাইব্রেরি,
BSMRSTU Photographic Society,
BSMRSTU সিনেমাটিক সোসাইটি,
অনুরণন অধ্যয়ন কেন্দ্র,
জাগো এবং
রংধনু সাংস্কৃতিক ক্লাব।
এছাড়াও প্রত্যেক ডিপার্টমেন্টের
আলাদা ক্লাব ও জেলা
ভিত্তিকভাবে এসোসিয়েশন রয়েছে।
on

শিক্ষাবর্ষের শুরুতেই ট্যাব পাবে কলেজ শিক্ষার্থীরা!

অনলাইন ডেস্ক,ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে
ক্লাস শুরুর দিনেই ব্যাংক ঋণের মাধ্যমে
নতুন ট্যাব বা ল্যাপটপ তুলে দেওয়ার কথা
চিন্তা করছে সরকার।
সচিবালয়ে এ পরিকল্পনার কথা
জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম
খান। তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে যারা
ভর্তি হয় ঋণের মাধ্যমে তাদের হাতে
একটি করে ট্যাব বা ল্যাপটপ তুলে দেওয়া
যায় কি না, এমন চিন্তা করা হচ্ছে।
আউটসোর্সিং করে শিক্ষার্থীরা ব্যাংক
ঋণের টাকা পরিশোধ করতে পারবে
বলেও মত প্রকাশ করেন শিক্ষা সচিব।
এর আগে, ২০১৬ সাল থেকে ষষ্ঠ শ্রেণির
শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়ার
ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ।
on

যেভাবে চিনবেন খাঁটি মধু

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

শুধু মৌচাক আর মৌমাছি
থাকলেই মধু খাঁটি হবে এমনটা
ভাবা ভুল। চারতি উপায়ের
মাধ্যমে জানতে পারবেন খাঁটি
মধু কোনটি…

১. এক গ্লাস জলে এক চামচ পরিমাণ
মধু দিন। তারপর আস্তে আস্তে
গ্লাসটি নাড়া দিন। মধু জলের
সঙ্গে মিশে গেলে নিশ্চিত
হবেন সেটা ভেজাল মধু। আর মধু
যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের
জলে ছড়িয়ে যায়, তাহলে বুঝবেন
সেটা খাঁটি মধু।

২. মধুর আসল-নকল নির্ধারণ করতে এক
টুকরো কাগজে অল্প একটু মধু
লাগিয়ে নিন। এবার যেখানে
পিঁপড়ে আছে সেখানে রেখে
দিন। তারপর অপেক্ষা করতে থাকুন।
মধুতে যদি পিঁপড়ে ধরে তাহলে
বুঝে নেবেন আপনার কেনা মধুতে
ভেজাল আছে।

৩. পরিস্কার সাদা কাপড়ে অল্প
একটু মধু লাগিয়ে শুকিয়ে নিন। একটু
পর কাপড়টি ধুয়ে ফেলুন। কাপড়ে
দাগ থেকে গেলে বুঝতে হবে এই
মধু নকল। আর কাপড়ে দাগ না
থাকলে সেটা খাঁটি মধু।

৪. এছাড়াও একটু সময় নিয়ে যদি
যাচাই করতে চান আপনার কেনা
মধুটি আসল না নকল তাহলে, মধু ডিপ
ফ্রিজে রেখে দিন। ভেজাল মধু
হলে এটা জমে যাবে। আর না
জমলেও ভেজাল মধুর নিচে জমাট
তলানি পড়বে।

Sunday, June 28, 2015

on

বশেমুরবিপ্রবি'র জন্য নতুন অর্থ-বছরের বাজেট অনুমোদন।

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) জন্য
২০১৫-১৬ অর্থ-বছরে নতুন বাজেট অনুমোদন
পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহাবুবুল
আলম জানিয়েছেন, "২০১৫-১৬ অর্থ-বছরে
বরাদ্দকৃত বাজেটের পরিমাণ ১৩ কোটি
২ লক্ষ টাকা।"
উল্লেখ্য যে, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশন
(ইউজিসি) দেশের পাবলিক
বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৫-১৬
অর্থবছরের ব্যয় নির্বাহে ২ হাজার ১৭৮
কোটি ৮৪ লাখ টাকার বাজেট
অনুমোদন করেছে। ইউজিসি
চেয়ারম্যান জনাব আবদুল মান্নানের
সভাপতিত্বে বৃহস্পতিবার ইউজিসি
মিলনায়তনে ১৪১তম পূর্ণ কমিশন সভায়
দেশের ৩৮টি পাবলিক
বিশ্ববিদ্যালয়ের জন্য এ বাজেট
অনুমোদন দেওয়া হয়।

Comments

Popular

Featured Video