Showing posts with label Accident News. Show all posts
Showing posts with label Accident News. Show all posts

Wednesday, September 9, 2015

on

খেলাকে কেন্দ্র করে বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২

খেলাকে কেন্দ্র করে
বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র
করে লোক প্রশাসন ও এইসি বিভাগের
মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই জন
শিক্ষার্থী আহত হয়েছে এবং একজন
শিক্ষক লাঞ্চিত।
আজ বিকেলে আন্তঃবিভাগ ফুটবল
টুর্নামেন্ট ২০১৫ এর কোয়ার্টার
ফাইনাল খেলা এইসি ও লোকপ্রশাসন
বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার
শেষ পর্যায়ে খেলায় অনিয়মের
অভিযোগ তোলা হলে দুই বিভাগ
সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক
পর্যায়ে দুই বিভাগের দুই জন আহত হয়। দুই
বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা
বললে তারা একে অপরকে দোষারোপ
করে। লোক প্রশাসন বিভাগের
শিক্ষার্থী এইসি বিভাগকে এই
সংঘর্ষের জন্য দায়ী বলে জানায়। অপর
দিকে এইসি বিভাগের
শিক্ষার্থীদের বক্তব্য, লোক প্রশাসন
বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা
এইসি বিভাগের সিনিয়র
শিক্ষার্থীদের উপর হামলা চালালে
তারা এর প্রতিরোধ করে। তবে
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা
এই অভিযোগ অস্বীকার করেছে।
সংঘর্ষের বিষয়ে দুই বিভাগের
শিক্ষকদের সাথে যোগাযোগ করা
হলে উনারা এই বিষয়ে কথা বলতে
রাজি হননি।
সংঘর্ষের সংবাদ পেয়ে বিপুল সংখ্যক
পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।
বশেমুরবিপ্রবি'র মাননীয় উপাচার্য
সংঘর্ষের সংবাদে ঘটনাস্থলে
উপস্থিত হন।
রাতে দুই দলের মধ্যে আবারও সংঘর্ষের
আশংকায় ক্যাম্পাসে কড়া
নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস উত্তপ্ত
রয়েছে।

Monday, August 3, 2015

on

ঢাকাগামী ফারহান-৬ লঞ্চের তলা ফাটল আতংকে নামতে গিয়ে অর্ধশতাধিক যাত্রী আহত!


ভোলা প্রতিনিধিঃ
ঢাকাগামী ফারহান-৬ লঞ্চের তলা ফাটল
আতংক
নামতে গিয়ে প্রায় অর্ধশত যাত্রী আহত
শরীফ আল-আমীন ॥
ঢাকাগামী ফারহান-৬ লঞ্চ তজুমদ্দিন
ঘাটে তলা ফেটে যাওয়ার আতংক।
তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায়
অর্ধশত যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে
আনেন।
জানা গেছে, বিকালে ১ হাজার থেকে
১২শ যাত্রী নিয়ে ফারহান-৬ লঞ্চ চরফ্যশন
বেতুয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্য
ছেড়ে আসে। রাত ৯ টার দিকে তজুমদ্দিন
ঘাটের কাছে আসলে অতিরিক্ত যাত্রীর
চাপে লঞ্চটির তলা ফেটে যায় বলে
যাত্রীরা অভিযোগ করে। এসময়
যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
তাড়াহুড়া করে নামতে গিয়ে প্রায় ৫০
জনের বেশি যাত্রী আহত হয় । খবর পেয়ে
থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। চরফ্যাশন
বেতুয়া ঘাটের যাত্রী সোহাগ ও কাউছার
জানান, তজুমদ্দিন ঘাটের কাছাকাছি
আসলে লঞ্চটির তল ফেটে যাওয়ার
সাথে সাথে লঞ্চটি নদীর তীরে
ভেঙ্গে যাওয়া একটি পুকুরের মধ্যে
ঠেকায়। এসময় যাত্রীদের মধ্যে আতংক
ছড়িয়ে পড়ে। রাতেই লঞ্চটি ছেড়ে
যাওয়ার জন্য তাড়াহুড়া করে লঞ্চটির
ফেটে যাওয়া অংশ মেরামত করছে।
লঞ্চের সুপার ভাইজার সোহেল মোবাইল
ফোনে জানান, লঞ্চের তলা ফেটে
যাওয়ার সংবাদ সত্য নয়। নদীতে পানি কম
থাকায় আটকা পড়েছি জোয়ার আসলে
ছেড়ে যাবো। তজুমদ্দিন থানা অফিসার
ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, কতৃপক্ষ
বলছেন লঞ্চটির চেইনে সমস্যা হয়েছে।
মেরামত করে জোয়ার আসলে রাতেই
ছেড়ে যাবে

Comments

Popular

Featured Video