Showing posts with label Public help. Show all posts
Showing posts with label Public help. Show all posts

Tuesday, September 8, 2015

on

প্রথম জাতীয় বায়োক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ আল জাবের।।

দেশে প্রথমবারের মত বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি’র আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী প্রাইম ব্যাংক – ব্রি প্রথম জাতীয় বায়োক্যাম্প। গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) মিলনায়তনে শুরু হয়ে এই ক্যাম্প ৬ সেপ্টেম্বর  বিজয়ীদের পুরষ্কার দেয়ার মাধ্যমে শেষ হয়।

প্রথম জাতীয় জীববিজ্ঞান উৎসবের ৬০ জন বিজয়ীদের মধ্য থেকে ৩৭ জন এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।  গবেষণা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, নতুন বিষয় জানা, সরাসরি গবেষকদের সংস্পর্শে এসে জীববিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগ, আন্তজার্তিক মানের প্রশিক্ষণ-সব মিলিয়ে প্রাণবন্ত এ আয়োজনে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ ক্যাম্পে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ৫ জনকে Master Camper নির্বাচিত করা হয় যারা আগামী বায়োক্যাম্পে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তারা হলেন- এস এফ এক্স গ্রিন হেরাল্ড স্কুল এন্ড কলেজের নাফিজ ইশমাম আহমেদ, হলিক্রস স্কুল এন্ড কলেজের আদিবা সায়রা, স্কলাস্টিকার ওয়াসি রহমান চৌধুরী এবং ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজের সালসাবিল আশরাফ ভূমিকা ও ফারজানা খান।

পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক (গবেষণা) ড. মো: আনসার আলী, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: শাহজাহান কবীর, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, ব্রি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আখের আলী দেওয়ান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া।

Friday, July 3, 2015

on

অনলাইনে আপনার জন্মনিবন্ধন ভেরিফাই ও নতুন নিবন্ধনের জন্য আবেদন করবেন যেভাবে!

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ


জন্ম নিবন্ধন
করতে এখন আর আপনাকে ঝুক্কি-
ঝামেলায় পড়তে হবে না। ঘরে বসে
অনলাইনেই করতে পারবেন এই
কাজটি। এখন অনলাইনে আপনার জন্ম
নিবন্ধন ভেরিফাই করার সহজ পদ্ধতি
জেনে নিন।
জন্ম নিবন্ধন করতে আপনাকে নানা
হজিমতে পড়তে হতো। কখনও টাকার
খরচা বাড়তো আবার কখনও টাকা
দিয়েও ভুয়া জন্ম নিবন্ধন হওয়ার
কারণে বেকায়দায় পড়তে হতো।
কিন্তু এখন আর সেই ঝামেয়ায় পড়তে
হবে না। এখন আর আপনাকে টাকার
বিনিময়ে নাকি ভুয়া জন্ম নিবন্ধন
বা Birth Certificate নিতে হবে না।
সরকারি কিংবা বেসরকারি
প্রতিষ্ঠানে ভুয়া জন্ম নিবন্ধন
ব্যবহারে আপনাকে আর অযাচিত
বিড়ম্বনার স্বীকার হতে হবে না।
কোন প্রতিষ্ঠানে আপনার জন্ম
নিববন্ধন সার্টিফিকেট ব্যবহার করার
আগে, আপনি নিজেই যাচাই করে
নিন আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেট আসল, নাকি ভুয়া।
অনলাইনে খুব সহজেই আপনি
ভেরিফাই করে নিতে পারেন
আপনার জন্মনিবন্ধন
সার্টিফিকেটটি। আবার নতুন জন্ম
নিবন্ধন ফর্ম সংগ্রহ করে, নতুন জন্ম
নিবন্ধনের কাজটিও আপনি সারতে
পারেন এই অনলাইনের মাধ্যমেই।
কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেটটি ভেরিফাই করবেন:
প্রথমে http://bris.lgd.gov.bd/pub/?
pg=verify_br (এলজিডি.গভ.বিডি)তে এ
ক্লিক করতে হবে। এরপর নিচের মতো
পেইজটি খুলবে। সেই ফর্মের
যথাস্থানে আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ
বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক
করুন-

আপনার জন্ম নিবন্ধন
সার্টিফিকেটটি যদি আসল হয়,
তাহলে ভেরিফাই বাটনে ক্লিক
করার সঙ্গে সঙ্গে আপনি আপনার নাম
ঠিকানাসহ সকল তথ্য দেখতে
পারবেন।
আর যদি লাল রং এর হরফে লেখা
Matching birth records not found দেখতে
পান, তাহলে বুঝবেন আপনার জন্ম
নিবন্ধন সার্টিফিকেটটি আসলে
ভুয়া।
কিভাবে অনলাইনে জন্মনিবন্ধনের
জন্য আবেদন করবেন ও আবেদনপত্র ফরম
সংগ্রহ করবেন:
জন্ম নিবন্ধন আইন অনুযায়ী: জাতি-
গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা
নির্বিশেষে বাংলাদেশে
জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষের
জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম
নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন
কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি
সার্টিফিকেট প্রদান করবেন। জন্ম
নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই
বিধি লঙ্ঘনকারী নিবন্ধক বা ব্যক্তি
অনধিক ৫০০ (পাঁচ শত টাকা) অথবা
অনধিক ২মাস বিনাশ্রম কারাদন্ডে
বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
অতএব সময় নষ্ট না করে নবজাত জন্মের
সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধিত করুন।
অনলাইনে জন্ম নিবন্ধন এর আবেদন
করতে হলে প্রথমে আবেদনপত্র ফরম
সংগ্রহ করতে হবে। বিস্তারিত
জানতে এখানে ক্লিক করুন

Monday, June 29, 2015

on

যেভাবে চিনবেন খাঁটি মধু

ক্যাম্পাসভয়েস২৪ডটকমঃ

শুধু মৌচাক আর মৌমাছি
থাকলেই মধু খাঁটি হবে এমনটা
ভাবা ভুল। চারতি উপায়ের
মাধ্যমে জানতে পারবেন খাঁটি
মধু কোনটি…

১. এক গ্লাস জলে এক চামচ পরিমাণ
মধু দিন। তারপর আস্তে আস্তে
গ্লাসটি নাড়া দিন। মধু জলের
সঙ্গে মিশে গেলে নিশ্চিত
হবেন সেটা ভেজাল মধু। আর মধু
যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের
জলে ছড়িয়ে যায়, তাহলে বুঝবেন
সেটা খাঁটি মধু।

২. মধুর আসল-নকল নির্ধারণ করতে এক
টুকরো কাগজে অল্প একটু মধু
লাগিয়ে নিন। এবার যেখানে
পিঁপড়ে আছে সেখানে রেখে
দিন। তারপর অপেক্ষা করতে থাকুন।
মধুতে যদি পিঁপড়ে ধরে তাহলে
বুঝে নেবেন আপনার কেনা মধুতে
ভেজাল আছে।

৩. পরিস্কার সাদা কাপড়ে অল্প
একটু মধু লাগিয়ে শুকিয়ে নিন। একটু
পর কাপড়টি ধুয়ে ফেলুন। কাপড়ে
দাগ থেকে গেলে বুঝতে হবে এই
মধু নকল। আর কাপড়ে দাগ না
থাকলে সেটা খাঁটি মধু।

৪. এছাড়াও একটু সময় নিয়ে যদি
যাচাই করতে চান আপনার কেনা
মধুটি আসল না নকল তাহলে, মধু ডিপ
ফ্রিজে রেখে দিন। ভেজাল মধু
হলে এটা জমে যাবে। আর না
জমলেও ভেজাল মধুর নিচে জমাট
তলানি পড়বে।

Sunday, June 28, 2015

on

অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন, তথ্য ও ছবি পরিবর্তন করবেন যেভাবে।

ক্যাম্পাসভয়েস২৪ডটকম হেল্প ডেস্কঃ

জাতীয় পরিচয় পত্রে অনেকের ছবি তো চেনা-ই
যায় না।
তাই আসুন জেনে নিই কিভাবে ছবি সহ অন্যান্য তথ্য পরিবর্তন করা যায়?


এখন অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা
ভোটার আইডির জন্য আবেদন করা
যাবে। একই সঙ্গে হারিয়ে গেলে,
কোনো তথ্য সংশোধন বা ছবি
পরিবর্তনও করা যাবে অনলাইনে।
সচিত্র্র আলোচনা দেখে খুব সহজেই
অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা
ন্যাশনাল আইডি কার্ডের ছবি
পরিবর্তন, তথ্য পরিবর্তন ও নতুন ভোটার
হবার বিস্তারিত নিয়মকানুন জানতে
পারবেন। জেনে নিন বিস্তারিত।
লেখাটি শেয়ার দিন, বন্ধুদের
জানান, যাতে সবাই উপকৃত হয়।
অনলাইনে জাতীয়
পরিচয়পত্রের কি কি
পরিবর্তন আপনি
নিজেই করতে
পারবেন ?
১)তথ্য পরিবর্তন
২)ঠিকানা পরিবর্তন
৩)ভোটার এলাকা স্থানান্তর
৪)পুনঃমূদ্রণ
৫)ছবি পরিবর্তন
আবেদনপত্রের হাল অবস্থা
কিভাবে ছবি পরিবর্তন ও
তথ্য হালনাগাদ ও আপনার
সকল ডাটাবেজ দেখতে
পারবেন?
প্রথমে রেজিষ্ট্রেশন করতে এই
লিংকে যান>>> https://
services.nidw.gov.bd/registration
(এই সাইট https ফরম্যাটে হওয়াতে
আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা
লেখা আসতে পারে This Connection is
Untrusted সেক্ষেত্রে সমাধান হলো
প্রথমে I Understand the Risks ক্লিক করেন
তারপর ।
1. On the warning page, click I Understand the
Risks .
2. Click “Add Exception ‘…. The Add Security
Exception dialog will appear.
3. Click “Confirm Security Exception ” ক্লিক
করুন সাইট চলে আসবে । )
কারা অনলাইন সেবার জন্য
রেজিষ্ট্রেশন করতে
পারবেন !!
আপনি ভোটার হয়ে থাকলে
রেজিষ্ট্রেশন করে এই ওয়েবসাইটের
সুবিধা নিন। রেজিষ্ট্রেশন করতে
নিন্মের ধাপসমূহ অনুসরণ করুণ-
প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আপনার কার্ডের তথ্য ও মোবাইলে
প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ
ইন করুন।
তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য
হালনাগাদ করে সেটির প্রিন্ট
নিয়ে নিন।
পৃন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির
স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
তথ্য পরিবর্তনের স্বপক্ষে
প্রয়োজনীয় দলিলাদি কালার
স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার “রেজিষ্ট্রেশন ফরম পুরন করতে
চাই” ক্লিক করুন ।
এবার ফরমটি সঠিক ভাবে পুরন করুনঃ
এন.আই.ডি নম্বরঃ (আপনার
এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয়
তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল
দিয়ে নিবেন উদাহরণঃ আপনার
কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও
জন্মসাল ১৯৯০ আপনি এভাবে
দিবেন ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
জন্ম তারিখঃ (কার্ড দেখে
সিলেক্ট করুন)
মোবাইল ফোন নম্বরঃ (আপনার
সঠিক মোবাইল নাম্বার দিন কারন
মোবাইলে ভেরিফাই কোড
পাঠাবে )
ইমেইলঃ (ইচ্ছা হলে দিতে পারেন
না দিলে সমস্যা নাই, ইমেইল আইডি
দিলে পরবর্তীতে লগইন করার সময়
ভেরিফাই কোড ইমেইলে সেন্ড
করতে পারবেন যদি মোবাইল হাতের
কাছে না থাকে)
বর্তমান ঠিকানা
বিভাগ জেলা উপজেলা/থানা
সিলেক্ট করুন ভোটার হবার সময় যা
দিয়েছিলেন ।
স্থায়ী ঠিকানা
বিভাগ জেলা উপজেলা/থানা
সিলেক্ট করুন ভোটার হবার সময় যা
দিয়েছিলেন ।
লগইন পাসওয়ার্ড
পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে
হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা
থাকতে হবে যেমনঃ InfoPedia71
এবার সঠিক ভাবে ক্যাপচা পুরন করুন
ছোট হাতের বড় হাতের অক্ষর বা
সংখ্যা যা দেওয়া আছে তাই বসান
তবে স্পেস দিতে হবেনা ।
এবার “রেজিষ্টার” বাটন ক্লিক করে
দ্বিতীয় ধাপে চলে যান ।
ফরম টি সঠিক ও সফল ভাবে রেজিস্টার
করার পর দেখুন আপনার মোবাইলে
ভেরিফাই কোড এসেছে ও
ব্রাউজারে ঐ কোড সামমিট করার
অপশন এসেছে , নিচের ছবির মত
স্থানে আপনার
মোবাইলের ভেরিফিকেশন কোড
বাসান ও রেজিস্টার বাঁটনে ক্লিক
করুন ।
(২ মিনিটের মধ্যে মোবাইলে কোড
না আসলে পুনরায় কোড পাঠান (SMS)
ক্লিক করুন)
সঠিক ভাবে কোড প্রবেশ করার পর
আপনার Account Active হয়ে যাবে এবার
নিচের ছবির মত পেইজ আসবে
আপনাকে লগইন করতে বলা হবে অথবা
লগইন লিংক>> https://services.nidw.gov.bd/
login
লগইন করতে আপনার জাতীয়
পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে
অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে
নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া
পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড
কিভাবে পেতে চান তা সিলেক্ট
করতে হবে ।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার
আপনার হাতের কাছে থাকলে
মোবাইলে তা নাহলে ইমেইলে
সিলেক্ট করুন ।
এবার “সামনে” ক্লিক করুন ।
এবার আপনার সিলেক্ট করা অপশন
মোবাইলে বা ইমেইল থেকে
ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন ।
২ মিনিটের মধ্যে যদি কোড না আসে
তবে “পুনরায় কোড পাঠান” বাটনে
ক্লিক করুন ।
নির্বাচন কমিশনের কাছে থাকা
আপনার ডাটাবেজের সব তথ্য দেখা
যাবে এবার। নিচের যেকোনো
অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন
আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই
আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের
তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন
করতে পারবেন খুব সহজেই।
কিভাবে অনলাইনে
নতুন ভোটার হওয়া
যাবে ?
অনলাইনে ভোটার হবার আবেদন করতে
এই লিংকে যান https://
services.nidw.gov.bd/newVoter
আপনার ভোটার তথ্য পুরন করুন ।
অনলাইনে ভোটার হতে নিচের শর্ত
গুলো ভাল করে পড়ে নিন এবং “আমি
রাজি ও নিবন্ধন ফরম পূরণ করতে চাই”
ক্লিক করুন ।


Comments

Popular

Featured Video