Thursday, September 10, 2015

on

ইস্ট ওয়েস্টের ভ্যাটবিরোধী আন্দোলনে গুলি

ক্যাম্পাসভয়েস:ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ ও রাবার বুলেট চালিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা দাবি করেছে, এতে তাদের অন্তত ৫০ সহপাঠী আহত হয়েছে। তবে কর্তব্যরত পুলিশের শটগানের গুলি ও রাবার বুলেটে আহত হয়েছে, এমন ১২ জন ছাত্র-শিক্ষকের পরিচয় জানা গেছে। আহতদের সবাই বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ইশফাক আলী।

বুধবার দুপুরে রামপুরা সংলগ্ন আফতাবনগর হাউজিং-এর কাছে বিক্ষোভ করছিল প্রতিষ্ঠানটির অন্তত সাড়ে তিনশ শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে বাড়তি ১০ শতাংশ হারে টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট বাতিলের দাবিতে এ বিক্ষোভকালে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব হোসেনে জানায়, পুলিশের হামলায় অধ্যাপক তাসফিক জাবেদ, ডেপুটি রেজিস্ট্রার তাসফিকুল এলাহী চৌধুরী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী জয়, তানভীর ও অর্থনীতির শিক্ষার্থী আবির। এ ছাড়া রাবার বুলেটের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্থনীতির তৌহিদুল ইসলাম, বিবিএর শামীম খান, অলক, রফিক। মাথা ফেটেছে বাঁধন, নাজিয়া, মুন্নি নামে তিন শিক্ষার্থীর। এ ছাড়া হিমেল নামে একজনেরও মাথা ফেটেছে।

জানা গেছে, ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েক হাজার শিক্ষার্থী রামপুরা-বাড্ডা সংলগ্ন রাস্তার পাশে বিক্ষোভ করছে।

শিক্ষার্থীরা দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে- আরোপিত ভ্যাট প্রত্যাহার পর্যন্ত বিক্ষোভ ও কর্মসূচি চলবে। পাশাপাশি শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদেও কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের প্রতিনিধি শিহাব উদ্দীন খান বলেন, ‘অর্থমন্ত্রী প্রায়ই সবাইকে রাবিশ বলেন। আসলে তিনি নিজে রাবিশ। তাকে ক্ষমা চাইতে হবে। ছাত্রসমাজ ভ্যাট দেবে না।’ তিনি আরও বলেন, আহত ছাত্র-শিক্ষকদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। তা না হলে প্রতিবাদ চলবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন জানিয়েছিলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক এয়াশের খান আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ছোড়া ইটের টুকরায় আহত হয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষার্থী কাকন বিশ্বাস বলেন, তারা আফতাবনগরে তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বসে। তখন পুলিশ এসে তাদের ওপর লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

বিবিএর শিক্ষার্থী মহিউদ্দিন খান বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশই আচমকা হামলা চালায়।’

ঢাকা মহানগরীর গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিল। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। বারবার বলার পরও তারা শোনেনি। পরে জোর করে তাদের ইউনিভার্সিটির ভেতর ঢুকিয়ে দেওয়া হয়।’

এর আগে গত ঈদুল ফিতরের আগে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নো ভ্যাট শিরোনামে বিক্ষোভ করেছিল। ওই বিক্ষোভে কাকন বিশ্বাস জানিয়েছিলেন, সরকার আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। তিনি পে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১০ শতাংশ হারে ভ্যাটবৃদ্ধির প্রস্তাব করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় ভ্যাট সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব রাখেন। এরপর এই সাড়ে সাত শতাংশ রেখেই বাজেট পাস করা হয়।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত জুন থেকে রাজপথে আন্দোলনে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতিও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে একাধিকবার নিজেদের অবস্থান জানিয়েছে।

Wednesday, September 9, 2015

on

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীদের বাঁচাতে নোবিপ্রবিতে " কন্সার্ট ফর হিউম্যানিটি"

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীদের
বাঁচাতে নোবিপ্রবিতে কন্সার্ট ফর
হিউমিনিটি

নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল
শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)
ক্যান্সার আক্রান্ত
শিক্ষার্থী চিশতী ও নাসের কে
বাঁচাতে “কন্সার্ট ফর হিউমিনিটি”
শীর্ষক এক
কন্সার্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার(৮ই সেপ্টেম্বর)দুপুর ২টা থেকে
রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের
সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন
“প্রতিধ্বনি” এ কন্সার্টের আয়োজন
করেন।
নোবিপ্রবির মাননীয় উপাচার্য
ড.অহিদুজ্জামান দুপুর ২টায় বীর
মুক্তিযুদ্ধা এম
ইদ্রিস আলী অডিটরিয়ামে এ
কন্সার্টের উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নেওয়াজ
মোহাম্মদ বাহাদুর,
শিক্ষক সমিতির সভাপতি
ড.জাহাঙ্গীর সরকার,সাধারন সম্পাদক
মুশফিকুর রহমান,ভাষা
শহীদ আব্দুস সালাম হলের প্রভোষ্ট ড.
ইউসুফ মিয়া সহ বিভিন্ন
ডিপার্টমেন্টের
শিক্ষকবৃন্দ।
অনুষ্টানের শুরুতে ভাষা শহীদ আব্দুস
সালাম হলের প্রভোষ্ট ড.ইউসুফ মিয়া
ক্যান্সার আক্রান্ত চিশতী ও নাছের
কে নিয়ে তার স্ব-রচিত কবিতা পাঠ
করে শুনান।
তার পর একে একে গান পরিবেশনের
মাধ্যমে শত শত দর্শকদের মুগ্ধ করেন
ক্যাম্পাস ভিত্তিক নামকরা ব্যান্ডদল...
- দ্যা ইন্সপাইয়ার
- বাঙ্গাল
- ডাকটিকেট
- চিলেকোঠা এবং
- টু পয়েন্ট জিরু ওয়ান
এ ব্যাপারে প্রতিধ্বনির সংস্কৃতি
বিষয়ক সম্পাদক রাইয়ান রিমনের কাছে
জানতে
চাইলে তিনি বলেন,চিশতী ভাই ও
নাসের ভাইয়ের চিকিৎসার জন্য প্রচুর
টাকার প্রয়োজন
যা তার দরিদ্র পরিবার বহন করতে অক্ষম।
তাদের চিকিৎসা অর্থ জোগাড় করতেই
এ
কন্সার্টের আয়োজন করেছে প্রতিধ্বনি
এবং কন্সার্ট থেকে উপার্জিত সমস্ত
অর্থ
তাদের চিকিৎসার জন্য পাঠিয়ে
দেয়া হবে।।
on

খেলাকে কেন্দ্র করে বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২

খেলাকে কেন্দ্র করে
বশেমুরবিপ্রবি'তে সংঘর্ষ; আহত ২
বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র
করে লোক প্রশাসন ও এইসি বিভাগের
মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই জন
শিক্ষার্থী আহত হয়েছে এবং একজন
শিক্ষক লাঞ্চিত।
আজ বিকেলে আন্তঃবিভাগ ফুটবল
টুর্নামেন্ট ২০১৫ এর কোয়ার্টার
ফাইনাল খেলা এইসি ও লোকপ্রশাসন
বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার
শেষ পর্যায়ে খেলায় অনিয়মের
অভিযোগ তোলা হলে দুই বিভাগ
সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক
পর্যায়ে দুই বিভাগের দুই জন আহত হয়। দুই
বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা
বললে তারা একে অপরকে দোষারোপ
করে। লোক প্রশাসন বিভাগের
শিক্ষার্থী এইসি বিভাগকে এই
সংঘর্ষের জন্য দায়ী বলে জানায়। অপর
দিকে এইসি বিভাগের
শিক্ষার্থীদের বক্তব্য, লোক প্রশাসন
বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা
এইসি বিভাগের সিনিয়র
শিক্ষার্থীদের উপর হামলা চালালে
তারা এর প্রতিরোধ করে। তবে
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা
এই অভিযোগ অস্বীকার করেছে।
সংঘর্ষের বিষয়ে দুই বিভাগের
শিক্ষকদের সাথে যোগাযোগ করা
হলে উনারা এই বিষয়ে কথা বলতে
রাজি হননি।
সংঘর্ষের সংবাদ পেয়ে বিপুল সংখ্যক
পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে।
বশেমুরবিপ্রবি'র মাননীয় উপাচার্য
সংঘর্ষের সংবাদে ঘটনাস্থলে
উপস্থিত হন।
রাতে দুই দলের মধ্যে আবারও সংঘর্ষের
আশংকায় ক্যাম্পাসে কড়া
নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস উত্তপ্ত
রয়েছে।

Tuesday, September 8, 2015

on

নোবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি

নোবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক সমিতি দিনব্যাপি কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কোন ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কোন কাজে অংশগ্রহণ করেননি। এছাড়া নোবিপ্রবি শিক্ষক সমিতির উদ্যেগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় ক্যাম্পাসে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহন করেন।
র‍্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ডঃ জাহাঙ্গীর সরকার এবং সেক্রেটারি মোহাম্মদ মুশফিকুর রহমান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক আফসানা মৌসুমি, ভাষা শহীদ আবদুস সালাম হল প্রভোস্ট ডঃ মোঃ ইউসুফ মিয়া।

on

পবিপ্রবি তে শিক্ষকদের র‍্যালী ও কর্মবিরতি পালন

পবিপ্রবি ভয়েস:অষ্টম পে-স্কেলে পরিবর্তন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পবিপ্রবি শিক্ষক সমিতি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ কর্মবিরতি পালন করে।

কর্মসূচি উপলক্ষে সকালে শিক্ষকরা একাডেমিক ভবনের সামনে থেকে র‍্যালি বের করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে একই স্থানে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. জেহাদ পারভেজ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা।

এদিকে, শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

Comments

Popular

Featured Video