Monday, September 7, 2015

on

৮ দফা দাবিতে নোবিপ্রবি শিক্ষার্থীদের স্মারক লিপি প্রদান

৮ দফা দাবিতে নোবিপ্রবি শিক্ষার্থীদের  স্মারক লিপি প্রদান

নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.অহিদুজ্জামান বরাবর ৮ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেছে।
সোমবার(৭ই সেপ্টেম্বর)  সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে তাদের দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগান দিচ্ছিল।
শেষে তারা ১২ টা ৪০ মিনিটে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে। দাবিসমূহ
১.বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ওয়াইফাই এর আওতায় নিয়ে আসা।
২.ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা
৩.নির্মানাধীন হলের কাজ দ্রুত শেষ করা ও  বিদ্যমান হলে রিডিং রুম,ডায়নিং রুম ও ইনডোর খেলার ব্যবস্থা করা।
৪.কেন্দ্রীয় গ্রন্থাগারের কাজ দ্রুত শেষ করা।
৫.কেন্দ্রীয় মসজিদ ও পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য যথাপোযুক্ত  ব্যবস্থা করা।
৬.কেন্দ্রীয় খেলার মাঠের কাজ দ্রুত শেষ করা।
৭.বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করা ও
৮.নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করা।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর  ড.অহিদুজ্জামান   বলেন,  হলে বিদ্যমান রিডিং রোম,ডাইনিং রোম,সমস্ত ক্যাম্পাসে ওয়াইফাই সংযোগ ইত্যাদির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং নির্মানাধীন তিনটি হলের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয়েছে।এ সময় তিনি  শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তাদের দাবিগুলো যৌক্তিক এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব  সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবেন

Sunday, September 6, 2015

on

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়ার অপেক্ষায় পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাস!

পটুয়াখালী
বিজ্ঞান

প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়
(পবিপ্রবি)
বরিশালের
বাবুগঞ্জ
ক্যাম্পাসকে
স্বতন্ত্র
বিশ্ববিদ্যালয়ে
রূপান্তরের
দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
রাশেদ খান মেননের কাছে রোববার
১০ সহস্রাধিক গণস্বাক্ষর সম্বলিত
স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়
বাস্তবায়ন পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
বাস্তবায়ন পরিষদের আহবায়ক কমরেড
বজলুর রহমান মাস্টার, সদস্য সচিব
সাংবাদিক আরিফ আহমেদ মুন্না, যুগ্ম
আহবায়ক কমরেড নুরুল আলম শরীফ, বদরুল
আলম সদস্য শাহিন মাহমুদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের
সদস্য সচিব আরিফ আহমেদ মুন্না বলেন,
মন্ত্রী বিষয়টি খুব ভালোভাবে গ্রহণ
করেছেন। আমাদের সামনেই তিনি
শিক্ষামন্ত্রীকে ফোনে বিষয়টি
জানান।
এর পর শিক্ষা সচিবকেও তিনি বিষয়টি
জানান। সবাই পজিটিভ আছেন বলে
জানান তিনি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
অবহিত করবেন বলে নিশ্চিত করে
পর্যটনমন্ত্রী। তিনি আমাদেরকে আশস্ত্ব
করেছেন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়
হওয়ার সব কিছুই আছে পবিপ্রবির
বাবুগঞ্জ ক্যাম্পাসে।
উল্লেখ্য পবিপ্রবির মেইন ক্যাম্পাস
(দুমকি, পটুয়াখালী ) এবং বরিশালের
বাবুগঞ্জে এনিমেল সায়েন্স অ্যান্ড
ভেটেরিনারি মেডিসিন অনুষদের
শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। যা মূল
ক্যাম্পাস থেকে প্রায় ৫০ কিমি দূরে
অবস্থিত।
এই বাবুগঞ্জ ক্যাম্পাসকে স্বতন্ত্র
বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত করা
এখানকার ছাত্র-ছাত্রী, শিক্ষক–
শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও
এলাকার সাধারণ মানুষের এখন প্রাণে
দাবি বলেও জানায় বাস্তবায়ন পরিষদ।
পবিপ্রবি, ০৬ সেপ্টেম্বর//

Wednesday, September 2, 2015

on

ইভটিজারদের হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী হাসপাতালে

ইভটিজারদের হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী হাসপাতালে

নোবিপ্রবি প্রতিনিধিঃ তরিকুল শাওন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সংগঠিত যৌন হয়রানীর প্রতিবাদ ও অভিযুক্ত ইভটিজারদের ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সোপর্দ করায় সাজ্জাদ হোসেন শিহাব (২৩) নামক শিক্ষার্থীকে মারধর করেছে অভিযুক্ত ইভটিজাররা। শিহাব নোবিপ্রবি’র ইংরেজী বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাইজদীর শহরের বালুর মাঠে তাকে ধরে নিয়ে ইট, লাঠি দিয়ে পিটিয়ে মারাত্নক আহত করে স্থানীয় ইভটিজাররা। এতে তার কোমরসহ সারা শরীরে মারাত্নক জখমের সৃষ্টি হয়। বর্তমানে সে নোয়াখালী মেডিকেল কলেজ হাস্পাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে সুধারাম থানায়একটি ‘হত্যাচেষ্টার’ মামলা দায়ের করেছে। এবং সজীব(২২) নামক এক যুবককে গ্রেফতার দেখানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ নেওয়াজ মোঃ বাহাদুর বাংলানিউজকে জানান, আজ রাতের মধ্যেই দোষীদের গ্রেফতার করা হবে। আমরা হামলার শিকার শিক্ষার্থীর সকল ব্যয়ভার বহন করব।
এদিকে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের আমরা সনাক্ত করেছি। খুব দ্রুত সময়ে তাদেরকে গ্রেফতার করতে ডিবিসহ কয়েকটি টিমকে আমি নির্দেশ দিয়েছি।
গত ২১ আগস্ট (শুক্রবার) ক্যাম্পাসে বহিরাগত ৯ বকাটে বিকেল ৫টার সময় ছাত্রীদের যৌন হয়রানি করে। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বখাটেদের কান ধরে উঠ-বস করায় এবং একজনকে প্রশাসনের কাছে সোপর্দ করে বাকীদের ছেড়ে দেয়। পরবর্তীতে প্রশাসন তাকেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

Tuesday, September 1, 2015

on

ভেটেরিনারিয়ান হতে চাইলে!!!!

ভেটেরিনারিয়ান হতে চাইলে!!!!!

প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে
বাংলাদেশের বেশির ভাগ মানুষেরই
পেশা কৃষি কেন্দ্রিক। তাই এ দেশের
মানুষের উন্নয়নের অর্থ হচ্ছে কৃষিকে
উন্নত করা। আর কৃষিক্ষেত্রের বৈপ্লবিক
উন্নয়নের জন্য প্রাণী সম্পদের উন্নয়নও
অপরিহার্য। আর এ প্রাণী সম্পদের
উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ
ভেটেরিনারিয়ান। প্রাণী
চিকিত্সকরাই সাধারণত
ভেটেরিনারিয়ান হিসেবে
পরিচিত। দেশে প্রাণীদের নতুন নতুন
রোগের যেমন- এনথ্রাক্স, বার্ড ফ্লু
প্রভৃতির মতো ভয়াবহ জেনেটিক
রোগের প্রাদুর্ভাবের ফলে আমাদের
দেশে দিন দিন
ভেটেরিনারিয়ানদের চাহিদা ও
কাজের সুযোগ বেড়েই চলেছে। ফলে
ভেটেরিনারিয়ান হিসেবে
ক্যারিয়ার শুরুর অল্পদিনের মধ্যেই
নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। ফলে
এই বিষয়টির প্রতি আকৃষ্ট হচ্ছেন এখনকার
তরুণেরা।
পড়তে যে যোগ্যতা লাগবে: এ
পেশায় নিজেকে নিয়োজিত করার
মাধ্যমে একজন দক্ষ প্রাণী চিকিত্সক
হিসেবে দেশের সেবা করার জন্য
আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে
পাস করতে হবে। সেই সাথে
জীববিজ্ঞান বিষয়টি অবশ্যই আপনার
বিষয়ের মধ্যে থাকতে হবে।
উচ্চশিক্ষার সুযোগ: ডিভিএম পাস
করার পর একজন ভেটেরিনারিয়ান
বাংলাদেশেই উচ্চতর শিক্ষা অর্জন
করতে পারেন। দেশের যে কোন
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে
মাইক্রোবায়োলজি,
বায়োকেমিস্ট্রি, ফার্মেসী,
পাবলিক হেলথসহ সকল সাবজেক্টে এমএস
ও পিএইচডি করার সুযোগ রয়েছে। সেই
সাথে উন্নত বিশ্বের যে কোনো
দেশে প্রশিক্ষণের উদ্দেশ্যে বিভিন্ন
বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমে
অংশগ্রহণের ক্ষেত্রে অন্য পেশা হতে
প্রাধান্য পেয়ে থাকে।
যে সব বিষয়ে পড়তে পারেন:
ভেটেরিনারি সায়েন্স ও মেডিসিন
বিষয়ের কোর্সগুলো সাধারণত পাঁচ
বছরের হয়ে থাকে। এর মূল উপজীব্য
হলো পশু-পাখির চিকিত্সা। এর
সাথে সংশ্লিষ্ট যাবতীয় সব বিষয়ের
বাইরেও ওষুধবিদ্যা এবং
চিকিত্সাবিজ্ঞানের অনেককিছুই
পড়ানো হয়ে থাকে বিশেষায়িত এই
কোর্সে। বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ
ও চিটাগং ভেটেরিনারি অ্যান্ড
অ্যানিমেল সায়েন্সেস
ইউনিভার্সিটিতে রয়েছে
অ্যানাটমি, প্যাথলজি, ফিজিওলজি,
সার্জারি ইত্যাদি বেশকিছু বিভাগে
পড়ার সুযোগ। এর বাইরেও বেশকিছু
বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও
অ্যানিমেল সায়েন্স পড়ানো হয়ে
থাকে। প্রায় সব প্রতিষ্ঠানেই
পড়ালেখার শেষে রয়েছে
ইন্টার্নশিপের সুযোগ।
আপনার সুযোগ: বর্তমান সময়ে
ভেটেরিনারি সায়েন্স বা
পশুচিকিত্সার বেশ ভালো চাহিদা
রয়েছে। দেশের বাইরেও চাকরির
সুযোগ ছাড়াও রয়েছে উচ্চতর
গবেষণার। এসব বিষয়ে স্নাতক ডিগ্রি
অর্জনের পরেই চাকরিতে প্রবেশের
সুযোগ পাওয়া যায়। তবে স্নাতক
ডিগ্রি অর্জনের পর স্নাতকোত্তর
ডিগ্রি অর্জন করতে পারলে সেটা
অবশ্যই আপনাকে এগিয়ে রাখবে। এসব
বিষয়ে পড়ালেখা শেষে চাকরির
ক্ষেত্রের মধ্যে রয়েছে দেশের কৃষি
সংক্রান্ত বিভিন্ন ফার্ম। এসব ফার্মে
ভেটেরিনারি ডিগ্রিধারীদের
অগ্রাধিকার দেয়া হয়ে থাকে।
এছাড়া যেসব এনজিও পশুচিকিত্সা ও
প্রাণীদের নিয়ে কাজ করছে, সে সব
এনজিওতেও এসব বিষয়ের
শিক্ষার্থীদের প্রচুর চাহিদা রয়েছে।
ভেটেরিনারি অফিসার হিসেবে
সরকারি চাকরির পদে এ বিষয়ে
ডিগ্রিধারীদের রয়েছে একাধিপত্য।
আর বড় বড় পোল্ট্রি ও ডেইরি
ফার্মগুলোতেও এই ডিগ্রিধারীদের
ব্যাপক চাহিদা রয়েছে।
পড়বেন যেখানে: চট্টগ্রামের চিটাগং
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল
সায়েন্সেস ইউনিভার্সিটি ও চারটি
কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশে
মোট আটটি বিশ্ববিদ্যালয়ে
ভেটেরিনারি সায়েন্স অনুষদ বা
বিভাগ রয়েছে। বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ),
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
কৃষি অনুষদে রয়েছে ভেটেরিনারি
সায়েন্স বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের মধ্যে পটুয়াখালী ও
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়েও ভেটেরিনারি
সায়েন্স অনুষদ রয়েছে। এ ছাড়া
ঝিনাইদহে রয়েছে ঝিনাইদহ সরকারি
ভেটেরিনারি কলেজ।
ভর্তি তথ্য ও আবেদন প্রক্রিয়া: যে সব
প্রতিষ্ঠানে ভেটেরিনারি সায়েন্স
পড়ানো হয়, তাদের নিজ নিজ
প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই ভর্তি ও
আবেদন প্রক্রিয়ার যাবতীয় তথ্য পাওয়া
যাবে। নিচের তালিকায় এসব
প্রতিষ্ঠানের নাম এবং ওয়েবসাইটের
ঠিকানা তুলে ধরা হলো।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসমূহ
 চট্টগ্রাম ভেটেরিনারি
বিশ্ববিদ্যালয়: www.cvasu.ac.bd
 বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়: www.bau.edu.bd
 শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়: www.sau.edu.bd
 সিলেট কৃষি
বিশ্ববিদ্যালয়: www.sau.ac.bd
 শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয়:bsmrau.edu.bd
 রাজশাহী বিশ্ববিদ্যালয়: www.ru.ac.bd
 হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
www.hstu.ac.bd
 পটুয়াখালী প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়: www.pstu.ac.bd

Monday, August 31, 2015

on

শিক্ষকদের তিন ঘন্টার কর্মবিরতি পালন

শিক্ষকদের তিন ঘন্টার
কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক:
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন
শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মবিরতির
আওতামুক্ত ছিল।
রোববার সকাল ১০টা + দুপুর ১টা
পর্যন্ত চলমান আন্দোলনের
ধারাবাহিকতায় সারাদেশের সকল
পাবলিক বিশ্ববিদ্যালয়ে মত চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও
কর্মবিরতি পালন করেন। চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ
কর্মবিরতির ডাক দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর
এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস. এম.
খসরুল আলম কুদ্দুসী এক বিবৃতিতে
স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচি পালন
করায় শিক্ষক সমাজ কে ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষকদের
যৌক্তিক দাবি উপেক্ষা করে অষ্টম
জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা
হলে তাৎক্ষণিকভাবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়
সম্মেলন ডেকে লাগাতার
কর্মবিরতিসহ কঠোর আন্দোলন কর্মসূচি
ঘোষণা করা হবে।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আরও
জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক
সমিতি ফেডারেশন এর সাথে
উপাচার্যদের সংগঠন বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় পরিষদ এর যৌথ সভা
অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত প্রায় তিনমাস ধরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
আন্দোলন করে আসছে।
বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন
শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মবিরতির
আওতামুক্ত ছিল।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা
পর্যন্ত চলমান আন্দোলনের
ধারাবাহিকতায় সারাদেশের সকল
পাবলিক বিশ্ববিদ্যালয়ে মত চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও
কর্মবিরতি পালন করেন। চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ
কর্মবিরতির ডাক দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল মনছুর
এবং সাধারণ সম্পাদক ড. কাজী এস. এম.
খসরুল আলম কুদ্দুসী এক বিবৃতিতে
স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচি পালন
করায় শিক্ষক সমাজ কে ধন্যবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষকদের
যৌক্তিক দাবি উপেক্ষা করে অষ্টম
জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা
হলে তাৎক্ষণিকভাবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়
সম্মেলন ডেকে লাগাতার
কর্মবিরতিসহ কঠোর আন্দোলন কর্মসূচি
ঘোষণা করা হবে।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আরও
জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক
সমিতি ফেডারেশন এর সাথে
উপাচার্যদের সংগঠন বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় পরিষদ এর যৌথ সভা
অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত প্রায় তিনমাস ধরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন
কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে
আন্দোলন করে আসছে।

Comments

Popular

Featured Video